Advertisement

প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা মেরে জরিমানার মুখে বলাকা

এশিয়া পোস্ট ডেস্ক
প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা মেরে জরিমানার মুখে বলাকা
পিংক বাসকে ধাক্কা মেরে জরিমানার মুখে বলাকা পরিবহনের একটি বাস। ছবি: সংগৃহীত

রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা মেরে জরিমানার মুখে পড়েছে বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার বিষয়টিও এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য।

এর আগে, সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে ১০টি বাস। ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এ সেবায় যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।