ঈদে মিলতে পারে ৭ থেকে ১০ দিনের ছুটি

আগামী ঈদুল ফিতর উদযাপনে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এক দিনের ছুটি নিলেই টানা সাত দিনের ছুটি কাটাতে পারবেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে।
সেই হিসাবে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। ফলে ১৮ মার্চ (বুধবার) ছুটি নিতে পারলে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে ঈদুল ফিতরের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস আর ২৭ থেকে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি।
ফলে যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ (সোম ও মঙ্গলবার) মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন. তাহলে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।