Advertisement

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

এশিয়া পোস্ট ডেস্ক
আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
ছবি : সংগৃহীত

বাংলাদেশি প্রবাসীদের পাঠানো আয়ে (রেমিট্যান্স) বড় প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) রেমিট্যান্স প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট মাত্র একদিনেই দেশে ৯ কোটি ৮০ লাখ ডলার সমপরিমাণ অর্থাৎ ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।

গত বছরের (২০২৫) আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।