logo

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে জাতীয় সংসদে শোক প্রস্তাব

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে জাতীয় সংসদে শোক প্রস্তাব
সংসদের অধিবেশনে নেপালের বিষয়ে শোক প্রস্তাবটি উত্থাপন করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

নেপালের আকস্মিক বন্যায় নিহতদের স্মরণ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ সময় সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের অধিবেশনের শুরুতে সাবেক ১১ জন সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি নেপালের বিষয়ে প্রস্তাবটি উত্থাপন করেন।

শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন। পরে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

শোক প্রস্তাবে চিফ হুইপ বন্ধুপ্রতীম রাষ্ট্র নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদে গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেন।