logo
Advertisement

মক্কায় ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মক্কায় ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা
পবিত্র মক্কা নগরী। ছবি: রয়টার্স

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে।