logo

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় ব্যবহার করে ভুয়া গেজেট প্রকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া গেজেট তৈরি করে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিচ্ছিলেন এবং এর মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম পুরো বিষয়টি তুলে ধরবেন।