logo

আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ঈদ উৎসবের প্রথম দিন শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদী উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান পরিবেশন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে বিকেল পর্যন্ত চলবে মেহেদি উৎসব। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।

উৎসবের দ্বিতীয় দিনে, অর্থাৎ ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে অংশ নেবেন নানা শ্রেণিপেশার মানুষ। আয়োজকদের মতে, এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারা স্মরণ করিয়ে দেবে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সি মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিকদের অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।