logo
Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার
মতিউর রহমান। ছবি: ডিএমপির সৌজন্যে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের অর্থদাতা মতিউর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/বি সড়কের ৬ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিউর রহমান উত্তরার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গার ঘাটরা গ্রামের আমিন মাদবরের ছেলে।

পুলিশ জানিয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ২০২৫ সালের ১৪ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়েছিল। যার মামলা নম্বর ১৪। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়া তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার (মতিউর) বিরুদ্ধে আরও মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তের প্রয়োজনীয় স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।