logo

বিভিন্ন মহল দেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে: রাষ্ট্রপতি

বিভিন্ন মহল দেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে: রাষ্ট্রপতি
শনিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এশিয়া পোস্ট

দেশি-বিদেশি বিভিন্ন মহল বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং হিন্দু সম্প্রদায়ের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেছিল। বর্তমানেও তারা সেই লক্ষ্যেই অবিচল রয়েছেন।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন মহল বাংলাদেশের এই সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় ইতিমধ্যে প্রমাণ করেছে যে, তারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে সক্ষম।

‘ধর্ম যার যার, উৎসব সবার’- এই প্রচলিত স্লোগানের সঙ্গে তিনি যুক্ত করেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্রও সবার’। তিনি বলেন, এই অধিকার সরাসরি রাষ্ট্র এবং সংবিধান থেকে পাওয়া।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন একটি ভয়াবহ অগণতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার ক্রান্তিকাল পার করছে। সবাইকে অস্থির না হয়ে চরম ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, প্রেমময় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।