সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
এশিয়া পোস্ট নিউজ

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে তারা ওয়াকআউট করে।
এদিন রাত ৮টার দিকে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি আনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।
পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।


