ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

এশিয়া পোস্ট নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্ত ভবন ও প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় এই শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, অপূরণীয় এ শোকের মুহূর্তে আমরা স্বজন হারানো মানুষের পাশে আছি। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশ সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ যেন শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করতে পারে, সেই কামনা করছি।