Advertisement

দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

এশিয়া পোস্ট নিউজ
দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে সংস্থাটি পুনর্গঠন করা হয়েছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা ভোগ করবেন।

চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে দেশের শীর্ষ স্বাধীন এই দুর্নীতিবিরোধী সংস্থাটি কমিশনবিহীন অবস্থায় ছিল। নতুন এই নিয়োগের মাধ্যমে অবশেষে সচল হতে যাচ্ছে দুদকের মূল কার্যক্রম।