ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে বদলি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে বদলি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এডিসি মাসুদ রানা। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ রানাকে বদলি করা হয়েছে। তাকে কমিশনারের স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে ডিএমপির গবেষণা ও উন্নয়ন শাখায় বদলি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে মাসুদ রানাকে বদলি করা হয়।

সম্প্রতি মাসুদ রানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনার জন্ম দেয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ এবং তাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন এডিসি মাসুদ রানা।

ধারণা করা হচ্ছে, এই বিতর্কে ডিএমপি কমিশনার স্টাফ অফিসারের পদ থেকে সরানো হয়েছে এডিসি মাসুদকে।