সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করছে সরকার

এশিয়া পোস্ট নিউজ
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করছে সরকার
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার। মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে।

সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যা চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দিয়ে আসছিল সরকার। ২০১৭ সালে শুরু হওয়া উদ্যোগটি বৃহস্পতিবার (৯ জুলাই) স্থগিত করা হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।