ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ফুটবল প্রতীক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
ডা. তাসনিম জারা বলেন, আসন্ন নির্বাচনে আমার মার্কাটা কী, এমন প্রশ্ন অনেকেই করে। আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি।
তিনি বলেন, গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করব। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।