logo
Advertisement

স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না: প্রেস সচিব

স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ছবি: এখন টিভির ওয়েবসাইট থেকে নেওয়া

গুজব, গুঞ্জন ও অপতথ্য বাদ দিয়ে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকির দিকে রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতার মাধ্যমে ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে।’

এছাড়া হাম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘বর্তমান সরকার গঠনের আগের পাঁচ বছর সঠিকভাবে টিকা না দেওয়ায় হামে শিশুদের মৃত্যু বেশি হয়েছে।’