প্রয়োজন অনুযায়ী সবার চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান বলেছেন, সামর্থ্য অনুযায়ী নয়, প্রয়োজন অনুযায়ী সবাই চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সবাই যেন সামর্থ্য অনুযায়ী নয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।
এ সময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সব চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।
ড্যাবের পক্ষ থেকে সব চিকিৎসকের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সব ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।