Advertisement

পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী হলেন কামরুজ্জামান

এশিয়া পোস্ট প্রতিবেদক
পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী হলেন কামরুজ্জামান
বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (২৮ জুলাই) তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।