logo

নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান

নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান
সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: উইকিপিডিয়া

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট