logo

ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচয়

ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচয়

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

আইনজীবী হিসেবে বেশ পরিচিতি রয়েছে কায়সার কামালের। তিনি বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। 

কায়সাল কামালের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে। জন্ম ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর। তার বাবার নাম মোস্তফা কামাল মনছুর ও মা বেগম যোবায়দা কামাল। তার স্ত্রী কানিজ ফাতেমা আকঞ্জি। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কায়সার। ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন যুক্তরাজ্য থেকে। পড়াশোনা শেষে আইন পেশা বেছে নেন তিনি। 

 

পারিবারিকভাবেই রাজনীতির আবহে বেড়ে উঠেছেন কায়সার কামাল। পারিবারিকভাবেই যুক্ত ছিলেন জনকল্যাণমূলক বিভিন্ন কাজে। ছাত্রজীবন থেকে সক্রিয় ছিলেন রাজনীতিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে নেত্রকোণা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিএনপি সরকার তাকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।