logo

নজরুলের সাহিত্য আন্দোলন-সংগ্রামে মানুষকে সাহস যুগিয়েছে: রিজভী

নজরুলের সাহিত্য আন্দোলন-সংগ্রামে মানুষকে সাহস যুগিয়েছে: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত যুগে যুগে আন্দোলন-সংগ্রামে মানুষকে প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নজরুলের গান-কবিতা আন্দোলনকামী মানুষকে সাহস ও প্রতিরোধের শক্তি দিয়েছে।

তিনি বলেন, মুক্তির প্রতিটি আন্দোলনে নজরুলের সাহিত্য মানুষকে উদ্বুদ্ধ করেছে। মিছিল, কারাগার ও নির্যাতনের সময়ও নজরুলের গান ও কবিতা নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও নলেন, নজরুল একটা বড় ধরণের প্রেরণা হয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই বছর, অর্থাৎ ২০২৬-এর ২৫শে মে থেকে ২০২৭-এর ২৫শে মে নজরুল বর্ষ। আমরা বছরব্যাপী নজরুলকে চর্চা করব, নজরুলকে অনুশীলন করব।