logo
Advertisement

বাবাকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন ফেসবুক পোস্ট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বাবাকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন।

Advertisement

সম্প্রতি ফেসবুকে দেওয়া ওই পোস্টে জাইমা লিখেছেন, ছোটবেলায় প্রায় সবার মনেই একটি বিশ্বাস জন্মায়—তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবারাই হয়ে ওঠেন সন্তানের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

তিনি বলেন, তার বাবা তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। জীবনের যে কোনো পরিস্থিতিতে যার ওপর নিশ্চিন্তে ভরসা করা যায়, তিনি সেই একজন ব্যক্তি।

জাইমা রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি তার বাবার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

তিনি আনন্দ প্রকাশ করে বলেন, সমগ্র বাংলাদেশ এখন তার বাবার এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তার বিশ্বাস, এই অসাধারণ গুণাবলিই তাকে দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।

পোস্টটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।