logo

জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিমূলক সরকার চায় মানুষ: শিশির মনির

জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিমূলক সরকার চায় মানুষ: শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। মানুষ এখন দুর্নীতি পছন্দ করে না। তারা চায় জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিমূলক সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, এই দেশের মানুষ আর রাজা-বাদশা স্টাইলের ক্ষমতাবান সরকার দেখতে চায় না। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না। সেইসঙ্গে জীবনমানের উন্নয়নসহ জবাবদিহিতামূলক সরকার চায়।

তিনি বলেন, এটা শুধু ভোট হচ্ছে না, এটা পরিবর্তনের অঙ্গিকার হচ্ছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ভোট অধিকর প্রয়োগ করবে বন্দবস্তের জন্য। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, সেখানে এই দেশের মানুষ গুরুত্বপূর্ণ লোকদের পাঠাবে, যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করে।

সুনামগঞ্জ ২ আসন প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি প্রার্থী নাছির চৌধুরী, সিপিবি প্রার্থী অ্যাড. নিরঞ্জন দাস খোকনসহ ৩ জন প্রার্থী। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। এই আসনের দুই উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১১১টি।