প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটোম মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা ‘রোসাটোম’ এর মহাপরিচালক আলেক্সদি লিখাচেভ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে উভয় পক্ষের এই সৌজন্য সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়।
ঢাকাস্থ রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে রোসাটমের কার্যক্রম এবং রাশিয়ার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
উভয় পক্ষ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।