বইমেলার আজকের সময়সূচিতে পরিবর্তন

অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর ২টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বাংলা একাডেমির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম। প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেবেন আইভি জামান।
আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে, মেলার তৃতীয় দিনে গতকাল (শনিবার) নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।