logo

চাকরি গেল দিল্লিতে নিয়োজিত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের

চাকরি গেল দিল্লিতে নিয়োজিত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের

মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে। সেই অনুযায়ী আগামী ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।