সংসদে সাউন্ড ব্যবস্থায় কোনো ষড়যন্ত্র হয়েছে কি না, জানতে তদন্ত কমিটি: চিফ হুইপ

জাতীয় সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ধরনের ষড়যন্ত্র বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা জানান তিনি।
চিফ হুইপ বলেন, জাতীয় সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ষড়যন্ত্র হয়েছে কি না, তা জানতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাউন্ড ব্যবস্থা ঠিক করতে বুয়েটের বিশেষজ্ঞদের আহ্বান জানানো হয়েছে।
সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসভবন বরাদ্দ পাবেন।
আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ।