logo

‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উদযাপন

‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উদযাপন

সাহিত্য ও চিন্তার পত্রিকা ‘বিবিধ’ এর শততম সংখ্যা প্রকাশিত হয়েছে। ‘পর্যালোচনার পত্রিকা’ শিরোনামে প্রকাশিত হয়ে আসা পত্রিকাটি শততম সংখ্যার মাইলফলক অর্জন করল। 

এ উপলক্ষ্যে শনিবার (২ মে) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে একটি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

এই আড্ডায় সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিকসহ পত্রিকার শুভানুধ্যায়ীরা অংশ নেন এবং শততম সংখ্যা প্রকাশের উদযাপন করেন। 

প্রসঙ্গত মে, ২০১১ সালে বিবিধ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। একটি পর্যালোচনার পত্রিকা হিসেবে, তারপর থেকে এটি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। 

শততম সংখ্যা প্রকাশ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও প্রকাশক আফজালুল বাসার, প্রাবন্ধিক রাশেদ রাহম, কবি জহির হাসান, প্রাবন্ধিক ফকরুল চৌধুরী এবং পত্রিকার সম্পাদক ইকতিজা আহসান প্রমুখ।