হাম উপসর্গে মারা গেছে আরও ৩ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এতে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৫টি শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৯৯জন। এতে সারা দেশে হামের উপসর্গজনিত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে ১০৫টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
.png)





