logo

পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী বিল পাস

পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী বিল পাস

জাতীয় সংসদে বহুল আলোচিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল ২০২৬ কণ্ঠভোটে পাস হয়েছে।

বিলটি উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই আইনের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি সব ক্রয়ে ই-জিপি (e-GP) বাধ্যতামূলক করা হয়েছে। টেন্ডারে পূর্বের ১০ শতাংশ মূল্যসীমা (price cap) বাতিল করা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা (beneficial ownership) প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালে জারি করা অধ্যাদেশে এসব পরিবর্তন আনা হয়েছিল। সেই অধ্যাদেশের ধারাবাহিকতায় এখন তা সংসদে বিল আকারে পাস হলো এবং স্থায়ী আইনে রূপ নিল।