logo

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ 

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে  বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সকল তফশিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি ও বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকতে পারে।