logo

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের উপপরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ তথ্য জানান।  

তিনি জানান, সোমবার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে উপপরিচালককে কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর আগে সোমবার দুপুরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা  ডা. আহমেদ হোসেনকে ছুরিকাঘাত করে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।