logo

সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ইমান নেই : ধর্ম উপদেষ্টা

সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ইমান নেই : ধর্ম উপদেষ্টা

সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ইমান নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশে অনেক ধনী সঠিকভাবে জাকাত দেয় না। জাকাত কোনো ধরনের দান-দক্ষিণা নয় বরং এটা গরিবের হক। 

 

তিনি বলেন, জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে উপেক্ষিত হচ্ছে। সুতরাং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

খালিদ হোসেন বলেন, আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বিষয়। কিন্তু দেশে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হতো তাহলে এ পেশা তাদের বেছে নিতে হতো না।

তিনি বলেন, জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের অনেক অবদান রয়েছে। ইসলামে হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। ব্রিটিশ এবং মুঘল আমলে এসে সেটা ব্যক্তি পর্যায়ে পরিণত হয়। এতে জাকাতের গুরুত্ব অনেক কমে যায়।