Advertisement

আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ
আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা। ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব পদে পদোন্নতি পেয়েছেন মামুনুর রশীদ ভূঞা। তিনি দীর্ঘদিন অতিরিক্ত সচিব হিসেবে একই বিভাগে সচিবের অতিরিক্ত দায়িত্ব (বা ভারপ্রাপ্ত সচিব) পালন করে আসছিলেন। অবশেষে তাকে পূর্ণ সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।

মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ওই শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।