logo
Advertisement

হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

এশিয়া পোস্ট ডেস্ক
হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ইকবাল হাসান মাহমুদ। ছবি: ইন্টারনেট থেকে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে এলে জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে হাসপাতালে ভর্তি করার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কী ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

মন্ত্রীর হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার সম্ভাবনা রয়েছে কি না কিংবা তিনি বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন কি না এ বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো মন্তব্য করা হয়নি।

হাসপাতালের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরাই পর্যবেক্ষণ শেষে বিস্তারিত তথ্য দিতে পারবেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ।