প্রতিষ্ঠার ৯ বছরে সাত কোটির বেশি জরুরি সেবা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালুর পর থেকে এ পর্যন্ত মোট ৭ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৪০২টি ফোনকল গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হওয়ার পর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত সাত কোটির বেশি কল গ্রহণ করা হয়েছে।
পুলিশ বলছে, দেশের যে কোনো প্রান্ত থেকে জরুরি মুহূর্তে নাগরিকরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় জরুরি সেবা গ্রহণ করতে পারেন।
পুলিশের তথ্যমতে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত জরুরি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
