যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার আবেদন সম্পন্ন হবে দুই দিনে

সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামীকাল সোমবার (১ জুন) থেকে এই ভিসাপ্রক্রিয়া তরান্বিত করা হবে।
রোববার (৩১ মে) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা জানানো হয়।
বার্তায় দূতাবাস জানায়, ‘আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
দূতাবাস আরও জানায়, ‘আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।’