পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।
সংসদের অধিবেশন শুরুর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন চূড়ান্ত করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তিনি বলেন, এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি।