logo
Advertisement

নতুন পে স্কেলে যেসব সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এশিয়া পোস্ট নিউজ
নতুন পে স্কেলে যেসব সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বুধবার (২১ জানুয়ারি)। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন হস্তান্তর করবেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। 

Advertisement

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। সূত্র জানায়, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, নতুন স্কেলে এটা দ্বিগুণের বেশি বাড়তে পারে। আর সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা। এটা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করা হচ্ছে। 

সূত্র বলছে, কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।

কমিশনের প্রস্তাবিত বেতনকাঠামোয় নিচের দিকে বেতন-ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে কমিশনের সুপারিশগুলোর সবকটি হুবহু বাস্তবায়ন করা নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।