logo

সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য টানা তিন দিন চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

যেখানে বলা হয়েছে, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন কাজের জন্য রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর।

এছাড়াও বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহিদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদ্রাসা, নয়ারহাট, হিন্দুপাড়া, ভক্তপুর (আংশিক), নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদ্রাসা, মধ্যম মাদ্রাসা, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- নগরীর বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, এমকে স্টিল, মাজার গেট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক এই ভোগান্তি ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।