logo

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে দায়িত্বরত সাংবাদিক ও শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

ডিসি মো. মাসুদ আলম এশিয়া পোস্টকে জানান, সোমবারের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আরও দু-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের হেনস্তা ও মারধর করে উৎসুক কয়েকজন পুলিশ সদস্য। মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।