logo
Advertisement

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা মিশা খাতুনের মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা মিশা খাতুনের মৃত্যু
শেখ মিশা খাতুন। ছবি: বিএসটিআইয়ের ওয়েবসাইট থেকে

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় আসার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে অকালেই প্রাণ হারান তরুণ এই কর্মকর্তা।

শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক মরহুমা শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ মিশা খাতুন ২০২৫ সালে বিএসটিআইয়ের পরীক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে পড়াশোনা করেন।

মেধাবী ও সম্ভাবনাময় এই তরুণ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে বিএসটিআই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।