logo
Advertisement

‘চার সন্তানের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন বৃদ্ধা মা’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘চার সন্তানের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন বৃদ্ধা মা’
নিহত চার ভাই। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ১২ মে নিহত হওয়া চার ভাইয়ের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছেছে। সন্তানদের মৃত্যুর খবর জানতে পেরে বারবার জ্ঞান হারাচ্ছেন তাদের বৃদ্ধা মা।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে মরদেহগুলো গ্রহণ করতে এসে এশিয়া পোস্টকে এ তথ্য জানান তাদের ফুফাতো ভাই মোহাম্মদ ইয়াকুব।

তিনি বলেন, এক সঙ্গে চার সন্তানের মৃত্যুর খবরটি মঙ্গলবার জানতে পারেন তাদের মা। এরপর থেকেই তিনি বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।

মোহাম্মদ ইয়াকুব বলেন, বিমানবন্দর থেকে সরাসরি তাদের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ে যাওয়া হবে। বুধবার সকাল ১১টায় রাঙ্গুনিয়ার একটি স্কুল মাঠে তাদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গত ১২ মে রাতে ওমানের আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

বিষয় :