সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় সিইসির কক্ষে প্রবেশ করেন দলটি।
এর আগে, বিকেল ৪টা ৪৫ মিনিটে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে (ইসি) যান মির্জা ফখরুল ইসলাম। পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির রুমে প্রবেশ করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।