logo
Advertisement

‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ বলাটা একটা বিশাল ব্যাপার ছিল: কাফি

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ বলাটা একটা বিশাল ব্যাপার ছিল: কাফি
এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় সশরীরে উপস্থিত হয়ে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ স্লোগান দেওয়াটা ওই সময়ের প্রেক্ষাপটে একটি বিশাল ব্যাপার ছিল বলে মন্তব্য করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন তিনি।

নুরুজ্জামান কাফি জানান, গত ১২ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে রাজপথে এই স্লোগানটি তুলেছিলেন তিনি। সেই স্লোগান দেওয়ার পর থেকেই ৫ আগস্ট পর্যন্ত আমাকে বনে-জঙ্গলে পালিয়ে জীবন কাটাতে হয়েছে। স্লোগানের সেই ভিডিওটি আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক মিলিয়ন ভিউ হয়েছিল এবং দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

তিনি বলেন, ওই ভিডিওর পর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং নিরাপত্তার খাতিরে আর বাড়ি ফিরতে পারিনি। এমনকি ৫ আগস্টের আগ পর্যন্ত বন-জঙ্গলে এবং নদীর পাড়ে আত্মগোপনে থাকতে হয়েছে। ওই সময় প্রতিটি মুহূর্ত কাটাতে হয়েছে এক অজানা আতঙ্কে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের আমলে আমার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলা মোটেও সহজ কাজ ছিল না। তখনকার প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজনের ভয়ে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে পিছু হটিনি।