পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদের বেশকিছু কর্মকর্তাকে বদলি/পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদায়ন/বদলিকৃত কর্মকর্তাদের নাম:
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) মো. মনিরুজ্জামান ফকিরকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে), পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহামুদ হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে), পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মো. আশিক হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে), রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভীরকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে), ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ফুয়াদ সাকিবকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে) এবং সিআইডির সহকারী পুলিশ সুপার এম. সায়েলিনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর পদে) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পুলিশ। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহাকে ঢাকায়, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, বান্দরবান লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারকে নৌ পুলিশে এবং চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় ৬ আগস্ট হতে তাৎক্ষণিক ওওয়াইই (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামকে ঢাকা টিভিএস, ঢাকায়, অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায়কে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। তাদের উভয়কেই বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় ৬ আগস্ট হতে তাৎক্ষণিক ওওয়াইই (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।
.png)






