রাজধানীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) এসব দুর্ঘটনা ঘটে।
সায়েদাবাদে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারী ও মধ্য বাড্ডার ইউলুপ ব্রিজে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফাহিম নামের এক যুবক নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ রেলগেট এলাকায় তিশা পরিবহন বাসের ধাক্কায় তাসলিমা আক্তার শাহিনুর নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।