logo

এশিয়া পোস্টের শুভযাত্রায় ডিআরইউ’র শুভেচ্ছা

এশিয়া পোস্টের শুভযাত্রায় ডিআরইউ’র শুভেচ্ছা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

আধুনিক গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (১১ মে) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

শুভেচ্ছা বার্তায় ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিক পলাশ মাহমুদের সম্পাদনায় এশিয়া পোস্ট গণতন্ত্র, মানবাধিকার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা বলেন, দল-মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর হিসেবে এশিয়া পোস্ট নিজস্ব অবস্থান তৈরি করবে— এমন প্রত্যাশা সাংবাদিক সমাজের।

ডিআরইউ নেতারা আশা করেন, বস্তুনিষ্ঠ, নৈতিক ও সাহসী সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এশিয়া পোস্ট দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর অবদান রাখবে।

এশিয়া পোস্ট পরিবারের সবার সার্বিক সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করে শুভেচ্ছা জানান তারা।