logo

হাসিনার ব্যাপারে দিল্লিকে সতর্ক থাকতে বলল বাংলাদেশ  

হাসিনার ব্যাপারে দিল্লিকে সতর্ক থাকতে বলল বাংলাদেশ  

ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশকিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকে আন্তরিক হতে হবে। 

তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মত পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভারতে থাকাটা চ্যালেঞ্জিং। সেখানে (ভারতে) বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।  

আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় বিএনপি সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ভারত।