logo

গাড়ি থেকে নেমেই বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর পরিদর্শন

গাড়ি থেকে নেমেই বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর পরিদর্শন

সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, অন্যদিন গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে গেলেও আজ চলে যান সচিবালয়ের বিভিন্ন দপ্তরে। 

প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমেই বিদ্যুৎ ও জ্বালানি, মৎস্য ও প্রাণিসম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এভাবে অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন তিনি। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দিনের কর্মসূচি অনুযায়ী রোববার সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে কৃষক কার্ড নিয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।